২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে অতিথি করায় সমাবেশে নিষেধাজ্ঞা

দেলোয়ার হোসেন সাঈদীকে শেষ মুহুর্তে অতিথি করায় জামায়াত সমর্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের বরিশাল জেলার উদ্যোগে আয়োজিত শিক্ষক সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

বরিশাল, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলোয়ার হোসেন সাঈদীকে শেষ মুহুর্তে অতিথি করায় জামায়াত সমর্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের বরিশাল জেলার উদ্যোগে আয়োজিত শিক্ষক সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বরিশাল ক্লাব ও বরিশাল জিলা স্কুল এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুর রহিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকালে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ আরো জানায়, সমাবেশের আবেদনের অতিথি তালিকায় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ছিল না। কিন্তু সাঈদীকে প্রধান অতিথি হিসেবে ব্যানার দেখে সভা শুরুর আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। ৯ মে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের বরিশাল মহানগর শাখার সদস্য সচিব মাওলানা মতিউর রহমান শিক্ষক সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ বরাবর আবেদন করেন। পুলিশ প্রথমে তাতে অনুমতি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জিএনএ/১৩২৩ ঘ.