২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাযজ্ঞ: সরকারি কমিটির তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান আনিস-উজ-জামান। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ তথ্য জানান। এ পর্যন্ত তিন দফা এই প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ গত ৩০ মার্চ সময় বাড়ায় সরকার। সে অনুযায়ী মঙ্গলবারই প্রতিবেদন জমা দেওয়ার শেষদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান আনিস-উজ-জামান। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ তথ্য জানান। এ পর্যন্ত তিন দফা এই প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ গত ৩০ মার্চ সময় বাড়ায় সরকার। সে অনুযায়ী মঙ্গলবারই প্রতিবেদন জমা দেওয়ার শেষদিন। বিকাল সাড়ে পাঁচ টায় আনিস-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবেদন জমা দেওয়ার আজ (মঙ্গলবার) শেষ দিন। আমরা তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছি। সরকার যে সময়ে চাইবে, সে সময়ই প্রতিবেদন জমা দেব।" এর আগে দুপুরে তদন্ত কমিটির সদস্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম হোসেন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কাজ গুছিয়ে আনার কথা জানান। ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ওই সরকারি কমিটি গঠন করা হয়। পরে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে কমিটি পুনর্গঠন করে সরকার। ৩ মার্চ তদন্ত শুরু করে ৯ মার্চ এ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রথম দফায় সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। ২৩ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন আবারো বাড়ানো হয় চার কার্য দিবস। সর্বশেষ ৩০ মার্চ ৩০ কার্য দিবস সময় বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২৩১০ঘ.