ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানাতে মঙ্গলবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন যমুনায় যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ।
ওয়াজেদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রীকে সমবেদনা জানান রাষ্ট্রপতি ।
রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি সন্ধ্যা ৭টায় যুমনায় যান। প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি একান্তে কথা বলেন এবং তাকে সমবেদনা জানান।''
প্রায় একঘণ্টা যমুনায় অবস্থান করে রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে ফেরেন।
এর আগে রাষ্ট্রপতি যুমনায় পৌঁছলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় জিল্লুর রহমান ড. ওয়াজেদের সঙ্গে নিজের ঘনিষ্টতার কথাও স্মরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২২০০ঘ.
bdnews24