বাগেরহাট, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিজিএফ কর্মসূচির চাল বিতরণকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গলবার সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছেন।
আহত চেয়ারম্যান শাজাহান দুলালকে (৫২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম এবং ইউপি সদস্য কামাল ফকিরের উপস্থিতিতে ভালনারেবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় জোসেফ নামে একজন হঠাৎ ওখানে এসে রড দিয়ে পিটিয়ে শাজাহান দুলালকে জখম করে পালিয়ে যায়।
কি কারণে তার ওপর এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24