২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএসের জটিলতা নিরসনে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

২৭তম বিসিএসের জটিলতা নিরসনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সরকারী কর্মকমিশনকে নির্দেশনা দিয়েছেন। গত ৫মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রে তাকে উদ্ধৃত করে এই নির্দেশনা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএসের জটিলতা নিরসনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সরকারী কর্মকমিশনকে নির্দেশনা দিয়েছেন। গত ৫মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রে তাকে উদ্ধৃত করে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এতে বলা হয়,"২৭তম বিসিএস-এর যে জটিলতা তা নিরসন হওয়া বাঞ্ছনীয়। বিশেষ করে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেটা বের করতে হবে। এতগুলো ছেলেমেয়েদের ভবিষ্যত নষ্ট করা কেন হল তা বোধগম্য নয়।" গত ২৬ এপ্রিল ২৭তম বিসিএসে প্রথমবারে উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বার বাদপড়া প্রার্থীদের নিয়োগের উপায় খতিয়ে দেখতে সংসদীয় স্থায়ী কমিটি একটি উপকমিটি গঠন করে। ওই কমিটির আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। মঙ্গলবার তাদের বৈঠক নির্ধারিত রয়েছে। ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের পর দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা সরকার স্থগিত করে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে পিএসসি। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে বাতিল পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বারে অনুত্তীর্ণ পরীক্ষার্থী তাদেরকেও নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। এ ব্যাপারে আইনী লড়াইয়ে সর্বোচ্চ আদালতের রায় স