দিনাজপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বীরগঞ্জে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত ও আটজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ওই অ্যম্বুলেন্সে থাকা রোগী বিলকিস বানু (২৫) এবং অ্যাস্বুলেন্স চালক স্বপন (৩৫)।
আহত হন রোগীর স্বামী শরিফুল ইসলাম, চিকিৎসক নুর আলম ও হাফিজুর রহমান, রোগীর আত্মীয় ময়না আক্তার, মোসলেমা খাতুন, দবিরুল, মনসুর ও তৈয়বুল।
তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠাকুরগাঁও সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঠাকুরগাঁও থেকে রোগী নিয়ে দিনাজপুর আসার পথে দুপুর ১১টায় বীরগঞ্জ ফিসারিজ মোড়ে পৗঁছলে বিপরীমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়।
বাসটি আটক করে বীরগঞ্জ থানায় নেওয়া হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০৫ ঘ.
bdnews24