২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালনাগাদ তালিকায় রাজধানীতে ৩০৬৩ সন্ত্রাসী

রাজধানীর সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার কাজ শেষ করেছে মহানগর পুলিশ। শনিবার এই তালিকা চূড়ান্ত করা হয়। তালিকায় রাজধানীর ৩৫টি থানার মোট ৩০৬৩ জন সন্ত্রাসীর নাম রয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার জন্যে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, রাজধানীকে সন্ত্রাসমুক্ত করতে সন্ত্রাসীদের তালিকা করে 'জোরেসোরে অভিযান' চালানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 07:30 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

সায়েদ তালাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার কাজ শেষ করেছে মহানগর পুলিশ। শনিবার এই তালিকা চূড়ান্ত করা হয়। তালিকায় রাজধানীর ৩৫টি থানার মোট ৩০৬৩ জন সন্ত্রাসীর নাম রয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার জন্যে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, রাজধানীকে সন্ত্রাসমুক্ত করতে সন্ত্রাসীদের তালিকা করে 'জোরেসোরে অভিযান' চালানো হবে। মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"ডিএমপির ৮টি বিভাগ থেকে সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার পরে কমিশনার কার্যালয়ে পাঠানো হয়। এগুলো যাচাই-বাছাই শেষে সন্ত্রাসীদের তালিকাটি চূড়ান্ত করা হয়েছে। তালিকায় ৩০৬৩ জন সন্ত্রাসীর নাম রয়েছে।" খুন, ডাকাতি, ছিনতাইকারী/দস্যুতা, অজ্ঞানপার্টি/মলমপার্টি সদস্য, অবৈধ অস্ত্রধারী, বোমাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ীরা এই তালিকায় রয়েছে। সবচেয়ে বেশি সন্ত্রাসী রয়েছে মতিঝিল বিভাগের তালিকায়। এরপরেই রয়েছে মীরপুর ও গুলশান বিভাগ। পুলিশ জানায়, হালনাগাদ করা তালিকায় সবচেয়ে বেশি সন্ত্রাসী রয়েছে খিলগাঁও থানায়, ৪০৬ জন। এরপরে ২৮৬ জন সন্ত্রাসী নিয়ে সবুজবাগ থানা দ্বিতীয় ও ১৯৬ জন সন্ত্রাসী নিয়ে বাড্ডা থানা তৃতীয় স্থানে রয়েছে। আবার বিভাগওয়ারী হিসাবে রমনা বিভাগের ৫টি থানায় ১৯৬ জন, লালবাগ বিভাগের ৩টি থানায় ২৭৮ জন, মতিঝিল বিভাগের ৪টি থানায় ৮৫১ জন, ডেমরা বিভাগের ৫টি থানায় ৩০৩ জন, তেজগাঁও বিভাগের ৪টি থানায় ২৬৮ জন, মীরপুর বিভাগের ৫টি থানায় ৪৯৫ জন, গুলশান বিভাগের ৪টি থানায় ৩৫৬ জন ও উত্তরা বিভাগের ৫টি থানায় ৩১৬ জন সন্ত্রাসী রয়েছে তালিকা অনুযায়ী। তালিকাভূক্তদের কয়েকজন বিভিন্ন অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৫ঘ.