২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি-র চারুকলা বিভাগের বার্ষিক প্রদর্শনী শুরু হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের তিন দিনব্যাপী বার্ষিক প্রদর্শনী রোববার থেকে শুরু হয়েছে। কলা অনুষদ ভবনের দুই নম্বর গ্যালারীতে আয়োজিত 'বার্ষিক চারুকলা প্রদর্শনী'র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ । বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের তিন দিনব্যাপী বার্ষিক প্রদর্শনী রোববার থেকে শুরু হয়েছে। কলা অনুষদ ভবনের দুই নম্বর গ্যালারীতে আয়োজিত 'বার্ষিক চারুকলা প্রদর্শনী'র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ । বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে চারুকলায় বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত বিভাগের শিক্ষক অধ্যাপক মনসুর-উল করিমকে সংবর্ধনা দেওয়া হয়। প্রদর্শনীতে চারুকলায় 'শিল্পী রশিদ চৌধুরী পুরস্কার-২০০৯' লাভ করেন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জয়নাল আবেদীন আজাদ। এবারের এই প্রদর্শনীতে তিনশ'র বেশি শিল্পকর্ম স্থান পেয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসকে/২৩০৪ঘ.