২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ-৪ আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার প্রথম কর্মদিবসে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ১৭ এপ্রিল সাংসদ জেলা জাতীয় পার্টির (জাপা) সভানেত্রী বেগম মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

সুনামগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার প্রথম কর্মদিবসে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ১৭ এপ্রিল সাংসদ জেলা জাতীয় পার্টির (জাপা) সভানেত্রী বেগম মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ১৫ জুন এ আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আছেন- আওয়ামী লীগের চারজন এবং বিএনপির একজন। ১৭ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। জেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার পাল জানান, উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম চৌধুরী, একই দলের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান এবং বিএনপি নেতা ও সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৭ মে পর্যন্ত প্রত্যাহার করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.