২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় বাবরের জামিন স্থগিত

অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হাইকোর্টের দেওয়া তিন মাসের অন্তবর্তী জামিন আগামী ১৭ মে পর্যন্ত স্থগিত করে দিয়েছে সুপ্রিমকোর্ট। সেইসঙ্গে সরকারকে এই সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ-টু-আপিল দায়েরের নির্দেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হাইকোর্টের দেওয়া তিন মাসের অন্তবর্তী জামিন আগামী ১৭ মে পর্যন্ত স্থগিত করে দিয়েছে সুপ্রিমকোর্ট। সেইসঙ্গে সরকারকে এই সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ-টু-আপিল দায়েরের নির্দেশ দেওয়া হয়। অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে দায়ের করা এ মামলায় ২০০৭ সালের ৩০ অক্টোবর বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেয় ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল। রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আবদুল আজিজ জামিন স্থগিতের সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। গত ৫ মে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ রইসউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ বাবরের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে অস্ত্র মামলায় তাকে তিন মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়। বাবরের জামিন স্থগিতে সরকারের আবেদনের ওপর শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম। বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/২১২০ ঘ.