২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

জমি নিয়ে বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামে শুক্রবার রাতে একজন খুন হয়েছেন। ছোট ভাই লিয়াকতকে (৭০) বড়ভাই মকবুল (৭৫) ও তার ছেলেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

মাগুরা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামে শুক্রবার রাতে একজন খুন হয়েছেন। ছোট ভাই লিয়াকতকে (৭০) বড়ভাই মকবুল (৭৫) ও তার ছেলেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন লিয়াকতের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), মেয়ে রিক্তা বেগম (২২) এবং মেয়ে জামাই শামীম মণ্ডল (৩৫)। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিয়াকতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক দাউদ হোসেন বলেন, জায়গা জমি নিয়ে এ দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে উভয়পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মকবুল এবং তার পাঁচ ছেলে রসুল, উজির, উকিল, মুক্তার ও রাসেল লিয়াকতকে প্রচণ্ড মারধর করলে তিনি মারা যান। ঘটনার পর মকবুল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০১৭ ঘ.