২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে পাহাড় ধসে সাঙ্গু নদীতে, নৌযান চলাচল বন্ধ

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা এলাকায় পাহাড় ধসে সাঙ্গু নদীতে পড়ায় নৌচলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে রুমা ও থানচির সঙ্গে নৌপথে বান্দরবান সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং জানান, বুধবার রুমা উপজেলার গ্যালেঙ্গা এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পের পাশের প্রায় ৭০০ ফুট উঁচু পাহাড় হঠাৎ ধসে পড়ে সাঙ্গু নদীতে। এতে নদীতে বাঁধের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

বান্দরবান, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা এলাকায় পাহাড় ধসে সাঙ্গু নদীতে পড়ায় নৌচলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে রুমা ও থানচির সঙ্গে নৌপথে বান্দরবান সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং জানান, বুধবার রুমা উপজেলার গ্যালেঙ্গা এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পের পাশের প্রায় ৭০০ ফুট উঁচু পাহাড় হঠাৎ ধসে পড়ে সাঙ্গু নদীতে। এতে নদীতে বাঁধের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রায় ২৫ ফুট প্রশস্ত নদীর অন্তত ১০ ফুট পরিমাণ অংশ বন্ধ হয়ে গেছে। বাকি ১৫ ফুটের মধ্যে পানি যে গভীরতা কম থাকায় নৌযান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। নৌযান চালকদের মতে, নদীর মূল অংশে গভীরতা তিন থেকে চার ফুট। স্থানীয় ব্যবসায়ী মো. বাদশা মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড় ধসের পরদিন ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন মাটি এমনভাবে নদীতে পড়েছে যে সেখানে বাঁধের সৃষ্টি হয়েছে। তিনি জানান, পানি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে ইঞ্জিন চালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। বাদশা মিঞা বলেন, নৌপরিবহনের সঙ্গে জড়িত লোকজন বেকার হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন রুমা ও থানচির ব্যবসায়ীরা। বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মুনিরুল ইসলাম বলেন, "ওই পাহাড় বা আশে-পাশের পাহাড় কেটে চাষাবাদ করলে ভৌগোলিক ভারসাম্য নষ্ট হয়ে পাহাড়টি ধসে পড়তে পারে।" তবে সরেজমিন না দেখে বিস্তারিত বলা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। রুমা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলতাফ হোসেন শুক্রবার বলেন, গাছপালা কেটে ফেলায় মাটি আলগা হয়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫২ ঘ.