ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর স্বামী ড.এম ওয়াজেদ মিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। স্কয়ার হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওয়াজেদ মিয়ার অন্যতম চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেন শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়াজেদ মিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।"
ওয়াজেদ মিয়াকে পাইপের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে ওয়াজেদ মিয়ার অবস্থার কিছুটা উন্নতি হলে তার শরীর থেকে জীবন রক্ষাকারী যন্ত্র খুলে ফেলা হয়। এরপর তিনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেন।
বৃহস্পতিবার অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াজেদ মিয়া বেশ কয়েক বছর যাবৎ অনেকগুলো জটিল রোগে ভুগছেন। এসব রোগের মধ্যে রয়েছে রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, অকেজো কিডনী ও শ্বাসকষ্ট। এজন্য তার সার্বক্ষণিক চিকিৎসা চলছে।
বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. ওয়াজেদ মিয়া গত এক বছর ধরে স্কয়ারে হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে দিল্লি ও সিঙ্গাপুরেও তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডা. সানোয়ার জানান, সর্বশেষ দফায় গত ৭ এপ্রিল থেকে তিনি স্কয়ার হাসপাতালে রয়েছেন।
বৃহস্পতিবার সানোয়ার জানান, "বুধবার সকালে তার হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে। কোন ওষুধে কাজ হচ্ছিল না দেখে তৎক্ষণাৎ উনার হৃদযন্ত্রে কৃত্রিম স্পন্দন যন্ত্র স্থাপন করা হয়।"
"এ জাতীয় জটিল রোগের ঝুঁকিতো থাকেই-" মন্তব্য করেন তিনি।
কিছু দিন আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওয়াজেদ মিয়ার এনজিওপ
bdnews24