২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা আইনজীবীদের ঘরে ফিরে যাওয়ার হুমকি অজ্ঞাত সংগঠনের

দেশের মহিলা আইনজীবীদের ১ জুন থেকে আইন পেশা ছেড়ে দিয়ে ঘরে ফিরে যাওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত একটি সংগঠন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বলেছেন, গত রোববার পাঠানো তাকে এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। ডাকযোগে পাঠানো ওই চিঠি তিনি মঙ্গলবার হাতে পেয়েছেন। কম্পিউটার কম্পোজ করা চিঠিটি সদরঘাট পোস্ট অফিস থেকে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 06:01 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মহিলা আইনজীবীদের ১ জুন থেকে আইন পেশা ছেড়ে দিয়ে ঘরে ফিরে যাওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত একটি সংগঠন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বলেছেন, গত রোববার পাঠানো তাকে এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। ডাকযোগে পাঠানো ওই চিঠি তিনি মঙ্গলবার হাতে পেয়েছেন। কম্পিউটার কম্পোজ করা চিঠিটি সদরঘাট পোস্ট অফিস থেকে পাঠানো হয়। ওই চিঠিতে প্রেরকের কোন নাম ঠিকানা বা সংগঠনের নাম-পরিচয় না থাকলেও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদলের জোরালো ধারণা কোনো মৌলবাদী জঙ্গী সংগঠন তা পাঠিয়েছে। নয় লাইনের ওই চিঠিতে আরও বলা হয়, দেশে যেন আর কোন মহিলা আইনজীবী তৈরি না হয়। এতে মেয়েদের 'বিদেশি আদলে' চলাফেরা বা চাকরি না করারও আহ্বান জানানো হয়। চিঠির সর্বশেষ লাইনে বলা হয়, এই আহ্বানের কেউ ব্যতিক্রম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক শামীমা আক্তার শাম্মী এই চিঠির বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যতই এ সব চিঠি আসুক তারা ভয় পান না। আদালতে তারা নিয়মিতই আসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৫৮ঘ.