২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থি নেতা খুন

পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামে রোববার রাতে আলতাফ হোসেন (৪০) নামের এক চরমপন্থি নেতা খুন হয়েছেন। ফরিদপুর থানার ভারপট্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় জ্যোতি জানান, রাতে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী মঙ্গলগ্রামের ময়দান ফকিরের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা আলতাফ হোসেনের বাড়িতে ঢুকে বোমা ফাটায়। এরপর তারা আলতাফকে গুলি করে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

পাবনা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামে রোববার রাতে আলতাফ হোসেন (৪০) নামের এক চরমপন্থি নেতা খুন হয়েছেন। ফরিদপুর থানার ভারপট্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় জ্যোতি জানান, রাতে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী মঙ্গলগ্রামের ময়দান ফকিরের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা আলতাফ হোসেনের বাড়িতে ঢুকে বোমা ফাটায়। এরপর তারা আলতাফকে গুলি করে হত্যা করে। প্রতিপক্ষ চরমপন্থিরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে ফরিদপুর থানায় মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.