২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক অপরাধ আইনেই বিচার হবে: আইন মন্ত্রী

মুক্তিযুদ্ধের সময় দেশিয় মানবতা বিরোধী অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্রুনাল) আইনে বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় দেশিয় মানবতা বিরোধী অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্রুনাল) আইনে বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, "কোন আইনে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে- এনিয়ে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশিয় যারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার হবে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্রুনাল) আইনে।" এই আইনের ভিত্তিতেই তদন্ত সংস্থা ও আইনজীবী নিয়োগ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, "এরপর গঠন করা হবে ট্রাইব্যুনাল।" ভুল বোঝাবুঝিটা কোথায়- এমন প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "কোথাও কোথাও লেখা হচ্ছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনে এদেশীয় অপরাধীদের বিচার করা হবে। আসলে তা নয়, বিচার হবে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্রুনাল) আইনে।" যুদ্ধাপরাধীদের বিচার না করতে কোনো বিদেশি রাষ্ট্রের চাপ নেই জানিয়ে আইন মন্ত্রী বলেন, "সরকার যুদ্ধাপরাধীদের বিচারে ওয়াদাবদ্ধ। এ বিষয়ে কোনো দেশেরই চাপ নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১৮০০ ঘ.