২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হকার্স মার্কেটে আগুন, ১৩ দোকান পুড়ে ছাই

সিলেট নগরীর লালদিঘীরপাড়ে হকার্স মার্কেটে শুক্রবার গভীর রাতে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। মার্কেটের ৮ নম্বর গলির শপিং ব্যাগের পাইকারী দোকান রাজধানী স্টোর থেকে আগুনের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী মো. আবুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

সিলেট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম) - সিলেট নগরীর লালদিঘীরপাড়ে হকার্স মার্কেটে শুক্রবার গভীর রাতে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। মার্কেটের ৮ নম্বর গলির শপিং ব্যাগের পাইকারী দোকান রাজধানী স্টোর থেকে আগুনের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী মো. আবুল বাশার। তিনি বলেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" বাশার জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- রাজধানী স্টোর, সেবা স্টোর, মসলার গুদাম, জহির গার্মেন্টস ও শাহজালাল সুতার দোকান। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানের নাম জানা যায়নি বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন আগুনে ২৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলকর্মীদের তৎপরতায় অন্তত দুই কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে বলে তারা দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.