২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকা ডুবে একজনের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়ের গড় এলাকায় যাদুকাটা নদীতে শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে যায়। এতে একজন মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

সুনামগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়ের গড় এলাকায় যাদুকাটা নদীতে শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে যায়। এতে একজন মারা যান। নিহতের নাম- আব্দুল হাই (৫০)। তিনি বারেকের টিলা কাজী অফিসের কাজী ছিলেন। লাউড়ের গড় বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল আউয়াল জানান, লাউড়ের গড় থেকে ১০টি মোটর সাইকেলসহ ২০ জন যাত্রী নিয়ে খেয়া নৌকাটি বারেক টিলায় যাওয়ার সময় রাত ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে। অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে পৌঁছাতে সক্ষম হন। তবে নৌকায় থাকা ৮টি মোটর সাইকেল তলিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৭ ঘ.