২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে একরাতে ৪৭ জন গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। পুলিশের ভাষ্য, এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তবে এদের নাম জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

নীলফামারী, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। পুলিশের ভাষ্য, এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তবে এদের নাম জানা যায়নি। শুক্রবার বিকেলে সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতের মাধ্যমে এদের জেলহাজতে পাঠানো হয়েছে। নীলফামারী পুলিশ সুপার গোলাম রসুল জানান, গত দু' মাস ধরে পুরো জেলায় বিভিন্ন অপরাধ ও অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.