ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমাবেশ, আলোচনা সভা, শোভাযাত্রা ও গণসংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সারা দেশে মহান মে দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটসহ সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচি থেকে শ্রমিকদের দাবি দাওয়া ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়। 'শোষণকারী' ও 'মুনাফালোভী' গোষ্ঠীর নির্যাতন থেকে শ্রমিকদের রক্ষায় কাজ করার অঙ্গীকার ছিল এসব জমায়েত, মিছিল ও আলোচনা সভার মূল সুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: দিনভর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শোভাযাত্রা ও মিছিলের পাশাপাশি বিভিন্ন স্থানে সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিকেলে মহানগর শ্রমিক লীগ নগরীর লালদীঘি ময়দানে শ্রমিক সমাবেশের আয়োজন করে। এতে নৌ-পরিবহন মন্ত্রী আফসারুল আমীন প্রধান অতিথি হিসেবে এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24