২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আগুনে ৯টি বসতঘর পুড়ে গেছে

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে শুক্রবার সকালে আগুন লেগে নয়টি বসতঘর পুড়ে গেছে। সকাল ৯টার দিকে ফরিদ নামে এক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ফরিদপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে শুক্রবার সকালে আগুন লেগে নয়টি বসতঘর পুড়ে গেছে। সকাল ৯টার দিকে ফরিদ নামে এক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। চেয়ারম্যান জানান, ফরিদের রান্নাঘর থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফরিদ, ইসমাইল, মিজানুর, সুজন, চুন্নু, দাউদ, মান্নান, ইব্রাহিম এবং করিমের নয়টি বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ কমপক্ষে ১৩ লাখ টাকা বলে চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬০৩ ঘ.