ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দার প্রভাব মোকাবেলা এবং দেশে বিরাজমান বিদ্যুৎ সংকট নিরসনের বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা। (বিস্তারিত আসছে)
বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি এসএম ফজলুল হক সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী মন্দা মোকাবেলায় নিট শিল্প প্রতিষ্ঠানের প্রতি রপ্তানীর বিপরীতে ১০ শতাংশ 'অর্থনৈতিক সহায়তার' দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন। এছাড়া বিদ্যুৎ সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়ে তিনি বলেছেন, সরকার বিদ্যুৎ সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে এ বৈঠক চলে দুপুর ১২টা পর্যন্ত। বৈঠকে বিকেএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এসএম ফজলুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এফএফ/এইচএ/১৩০০ ঘ.
bdnews24