পাবনা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই মাসের মধ্যে বিদ্যুৎ সমস্যার অনেকটা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বুধবার ঈশ্বরদীর জয়নগর ২৩০ কেভি জাতীয় গ্রিড স্টেশন পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, "আর ১০/১২ দিন পরই সেচের জন্য গ্রামাঞ্চলে বিদ্যুতের প্রয়োজন হবে না। সেই বিদ্যুৎ সঠিক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে শহরে সরবরাহ করা হলে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।"
পাবনার রূপপুর পারমাণবিক শক্তি কেন্দ্র প্রকল্প বাস্ত
bdnews24