ঢাকা,এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব টেলি যোগাযোগ ও তথ্য সমাজ দিবস উপলক্ষে ১ থেকে ১২ মে পর্যন্ত 'অনলাইন গেমিং' প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার বিটিআরসি-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিটিআরসি-র ওয়েবসাইটে www.btrc.gov.bd রয়েছে।
১৭ মে পালিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২৩৫৫ঘ.
bdnews24