২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: মজুদে ৪০ হাজার রাউন্ডের বেশি গুলি কম

বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় বিভিন্ন ধরণের ৪০ হাজার রাউন্ডের বেশি গুলি খোয়া গেছে। এছাড়া কয়েকটি মর্টার শেল ও রকেট লঞ্চারের শেলও পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় বিভিন্ন ধরণের ৪০ হাজার রাউন্ডের বেশি গুলি খোয়া গেছে। এছাড়া কয়েকটি মর্টার শেল ও রকেট লঞ্চারের শেলও পাওয়া যায়নি। বুধবার বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদর দপ্তরের গোলাবারুদের মজুদের হিসাব গণনা শেষে একথা জানা গেছে। গণনা শেষে বিভিন্ন ধরণের অস্ত্রের বেশ কিছু গুলির কোন খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে আছে পিস্তলের গুলি ১৭১২ রাউন্ড, রাইফেল/এসএমজি/এলএমজির গুলি ৪১৭৩৩ রাউন্ড, মেশিনগানের গুলি ১৪৮৫ রাউন্ড, ৯ মিলিমিটার এসএমসির গুলি ১৪১টি, ৬০মিমি মর্টার শেল ৫টি ও ৪০ মিমি রকেট ল্যাঞ্চার শেল ১টি। ঘাটতি গোলাবারুদের কিছু অংশ বিডিআর বিদ্রোহের সময় ব্যবহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে ধারণা প্রকাশ করা হয়। বিদ্রোহ অবসানের পর বিডিআর দপ্তর চত্বর ও আশপাশ এবং দেশের কয়েকটি স্থান থেকে কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১১২ঘ.