২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব শত্র"তার জের ধরে রাজধানীর খিলগাঁও-এর সিপাহীবাগে এক যুবককে সোমবার কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম মোঃ সজল (১৮)। সে তালতলা সুপার মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 07:24 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জের ধরে রাজধানীর খিলগাঁও-এর সিপাহীবাগে এক যুবককে সোমবার কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম মোঃ সজল (১৮)। সে তালতলা সুপার মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। নিহতের পিতা নূর মহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে আটটার দিকে সিপাহীবাগ টেম্পোস্ট্যান্ডের সামনে বাবুসহ ৩/৪জন সজলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, এক সময় বাবুর সঙ্গে সজলের বন্ধুত্ব ছিল। পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নূর মহম্মদ বাদী হয়ে খিলগাও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/এইচএ/০০৪১ ঘ.