২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে সিপিবি'র মানববন্ধন

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও নিয়নবাতির ব্যাবহার বন্ধ করে বিদ্যুৎ সরবারহ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজধানীর মুক্তাঙ্গনে সোমবার বিকেলে পানি-বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে সমাবেশে সিপিবি নেতারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও নিয়নবাতির ব্যাবহার বন্ধ করে বিদ্যুৎ সরবারহ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজধানীর মুক্তাঙ্গনে সোমবার বিকেলে পানি-বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে সমাবেশে সিপিবি নেতারা এ দাবি জানান। বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এছাড়া বিদ্যুৎ-গ্যাস ব্যবহারে কৃচ্ছ্রতা সাধনেরও আহবান জানানো হয় সমাবেশে। সিপিবির সেগুনবাগিচা শাখা সম্পাদক সেকেন্দার হায়াতের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক আহসান হাবিব লাভলু, কার্তিক চক্রবর্তী এবং কৃষ্ণ রহমান বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.