২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম চৌধুরী পিআইবি'র মহাপরিচালক নিযুক্ত

এ কে এম শামীম চৌধুরীকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। শামীম চৌধুরী ১৯৮২ সালে বিসিএস (তথ্য) ক্যাডারে যোগ দেন। তিনি বর্তমানে বিসিএস (তথ্য) অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ কে এম শামীম চৌধুরীকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। শামীম চৌধুরী ১৯৮২ সালে বিসিএস (তথ্য) ক্যাডারে যোগ দেন। তিনি বর্তমানে বিসিএস (তথ্য) অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং তথ্য অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২৩৪০ঘ.