২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শিক্ষানীতি হবে মানবসম্পদ উন্নয়নের অন্যতম মাধ্যম: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষানীতি প্রযুক্তি জ্ঞান-সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়নের অন্যতম মাধ্যম হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এখন অর্থনীতি ও সমাজ উন্নয়নের অপরিহার্য হাতিয়ার। আইসিটি ছাড়া একটি দিনও চলা অসম্ভব। প্রযুক্তির এ বিশাল সম্ভাবনাকে শিক্ষাখাতে সর্বাত্মকভাবে কাজে লাগাতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 11:25 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন শিক্ষানীতি প্রযুক্তি জ্ঞান-সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়নের অন্যতম মাধ্যম হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এখন অর্থনীতি ও সমাজ উন্নয়নের অপরিহার্য হাতিয়ার। আইসিটি ছাড়া একটি দিনও চলা অসম্ভব। প্রযুক্তির এ বিশাল সম্ভাবনাকে শিক্ষাখাতে সর্বাত্মকভাবে কাজে লাগাতে হবে।" সোমবার ব্যানবেইস মিলনায়তনে ইউনেস্কো বাংলাদেশ আয়োজিত 'শিক্ষাখাতে নীতি নির্ধারক, পরিকল্পনাকারী ও ব্যবহারকারীদের জন্য আইসিটির ব্যবহার' শীর্ষক চার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ৮ এপ্রিল জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে প্রধান করে নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রথম বৈঠকের দিন থেকে এ তিনমাস সময় গণনা শুরু হবে। শিক্ষামন্ত্রী বলেন "প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছে। এ প্রত্যয় বাস্তবায়নে আইসিটি হবে প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকা শক্তি।" সীমিত সম্পদ ও বিশাল জনগোষ্ঠীকে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে তিনি বলেন "জীবনমুখী শিক্ষা, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গী এ চ্যালেঞ্জকে শক্তিতে পরিণত করতে পারে।" তথ্য প্রযুক্তির মাধ্যমে মানসম্মত শিক্ষাকে শিক্ষা প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী সবার কাছে সহজলভ্য করে তোলার আহবান জানান মন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্পেনের রাষ্ট্রদূত আর্টুরো পেরেজ মার্টিনেজ, ইউনেস্কো'র বাংলাদেশ প্রতিনিধি ও পরিচালক মালামা মেলেইসিয়া, ব্যানবেইসের পরিচালক আহসান আব্দুল