২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভরসাপুত্র গুলি করে মেরেছে ছোট ভাইকে

জাতীয় পার্টির সাবেক সাংসদ করিমউদ্দীন ভরসার এক পুত্র আরেক পুত্রকে গুলি করে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে করিমউদ্দীন ভরসার পুত্র খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে (৩০) রাজধানীর বিজয়নগরে তার নিউ এইচ টোব্যাকো অফিসে গুলি করে হত্যা করেন বড়ভাই কবিরুল ইসলাম ভরসা। (আরো তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 10:57 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জাতীয় পার্টির সাবেক সাংসদ করিমউদ্দীন ভরসার এক পুত্র আরেক পুত্রকে গুলি করে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে করিমউদ্দীন ভরসার পুত্র খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে (৩০) রাজধানীর বিজয়নগরে তার নিউ এইচ টোব্যাকো অফিসে গুলি করে হত্যা করেন বড়ভাই কবিরুল ইসলাম ভরসা। নিহতের পিতা করিমউদ্দীন ভরসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসা নিয়ে বিরোধের কারণে কবির ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে।" তিনি জানান, কবিরুল তার দ্বিতীয় স্ত্রীর প্রথম আর নিহত খায়রুল তৃতীয় সন্তান। করিম উদ্দিন ভরসার দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর ছয় পুত্র, চার কন্যা এবং দ্বিতীয় স্ত্রীর চার পুত্র ও দুই কন্যা। নিহতের অফিসের কর্মচারীরা জানান, বেলা তিনটার দিকে ৪০ নম্বর বিজয়নগর নিউ এইচ টোবাকো অফিসে বড় ভাই কবিরুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটির একে পর্যায়ে কবিরুল ইসলাম ছোটভাই খায়রুল ইসলামের বুক চারটি গুলি করেন। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। আনোয়ার হোসেন নামে এক কর্মচারী বলেন, "স্যার (খায়রুল) আমাকে তার রুমে ডেকে বিভিন্ন জায়গায় টাকা পেমেন্টের বিষয়ে নির্দেশনা দেন। সে কাজ শেষ করার সঙ্গে সঙ্গে রংপুর জোনের এক কর্মকর্তাকে তার কক্ষে ডেকে নেন তিনি। এরপর আমি চলে আসি।" কক্ষে অবস্থানকারী কর্মকর্তাকে উদ্ধৃত করে আনোয়ার জানান, খায়রুল বেলা ৩টার দিকে যখন ওই কর্মকর্তার সঙ্গে যখন কথা বলছিলেন তখন কবিরুল ওই কক্ষে ঢুকে একটি চেয়ারে বসেন। কবিরুল পকেট থেকে একটি কাগজ বের করে খায়রুলের সামনে দেন। খায়রুল তখন ওই কর্মকর্তাকে কক্ষ ত্যাগের অনুরোধ করে বলেন, 'আমরা ভাই ভাই কথা বলবো তুমি এখন যাও।' এরপরই বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। তারপর অফিসের সামনের দিক দিয়েই অস্ত্র উঁচিয়ে বের হয়ে যান কবিরুল। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি। এরপর কর্মচারিরা খায়রুলের কক্ষে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। আনোয়ার জানান, কর্মকর্তা-কর্মচারীরা খায়রুলকে হাসপাতালে নেওয়ার সময় তিনি হাত দিয়ে কাঁধ দেখিয়ে বলেন, "এখানে গুলি করেছে।" লিফট দিয়ে নামতে নামতেই নিস্তেজ হয়ে পড়েন খায়রুল। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্কয়ার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত খায়রুলের স্ত্রী শারমিন বেগমের বড়ভাই ইমরান হোসেন কবিরুলকে মাদকাসক্ত দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে নিয়মিত টাকা দিতে হতো।" খায়রুল বনানীর নিজের বাড়ির চার তলায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। একই বাড়ির তিন তলায় কবিরুল থাকেন। খায়রুলে ১৮ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। ইমরান হোসেনের ধারণা সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। কানাডা থেকে বিবিএ পাস করে বাংলাদেশে এসে খায়রুল তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান নিউ এইচ টোব্যাকো-র দায়িত্ব নেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসা নিউ এইচ টোব্যাকোর কয়েকজন কর্মচারি নাম প্রকাশ না করার শর্তে জানান, খায়রুল এই ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার কারণে করিম উদ্দিন ভরসার ১০ ছেলের মধ্যে কয়েকজন ক্ষুণ