২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা বৃদ্ধির হার কমানো না গেলে উন্নয়ন সম্ভব হবে না: স্বাস্থ্য মন্ত্রী

জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার থেকে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সকালে রাজধানীর শিশু একাডেমিতে এ সপ্তাহের উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার থেকে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সকালে রাজধানীর শিশু একাডেমিতে এ সপ্তাহের উদ্বোধন করেন। মন্ত্রী এসময় বলেন,''জনসংখ্যা বৃদ্ধির হার কমানো না গেলে দেশের সামগ্রিক উন্নয়ন সফল করে তোলা সম্ভব হবে না। উন্নয়নের স্বার্থে যত দ্রুত সম্ভব জনসংখ্যা বৃদ্ধির হার প্রত্যাহিত মাত্রায় কমিয়ে আনতে হবে।'' পরিবার পরিকল্পনা সপ্তাহ-২০০৯ চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। সেবা সপ্তাহের আওতায় সারাদেশের সব পর্যায়ে সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনার আওতায় আনার বিশেষ কর্মসূচি হিসেবে শোভাযাত্রা, প্রচারপত্র বিলি, পোস্টার টাঙানো, সেবা উপকরণ সরবরাহ প্রভৃতি কর্মসূচি রয়েছে। শিশু একাডেমিতে এ উপলক্ষে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী ডা. রুহুল হক বলেন,''সরকারের নির্বাচনী ইশতেহারে ২০২১ সালের মধ্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারকারীর হার ৮০ শতাংশে উন্নীত করার প্রতিশ্র"তি রয়েছে। আগামী দুই বছরের মধ্যে এ হার ৭২ শতাংশে উন্নীত করতে হবে। অথচ ২০০৭ সালের জরিপে এর হার ছিল মাত্র ৫৫ দশমিক ৮ শতাংশ।'' তিনি এ ব্যাপারে সব পেশার মানুষের সহযোগিতা চান। স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনএফপিএ এর প্রতিনিধি আর্থার এরকেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম ও পরিচালক গণেশ চন্দ্র সেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৩০ঘ.