২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আগুনে ৭২টি বসতঘর পুড়ে গেছে

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে রোববার বিকেলে আগুন লেগে ২৪ টি পরিবারের ৭২টি বসতঘর পুড়ে গেছে। মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান শহিদ জানান, বিকেল ৪টার দিকে হারুন মিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ফরিদপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে রোববার বিকেলে আগুন লেগে ২৪ টি পরিবারের ৭২টি বসতঘর পুড়ে গেছে। মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান শহিদ জানান, বিকেল ৪টার দিকে হারুন মিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলেও রাস্তা না থাকায় ঘটনাস্থলে যেতে পারেনি দমকলকর্মীরা। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে চেয়ারম্যান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.