ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি'র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের মালিকানা নিয়ে দায়ের করা মামলা আগামী ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ওই মামলা করেছিলেন।
ঢাকার সপ্তম যুগ্ম জেলা জজ মো. মামুনুর রশিদ রোববার উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে এ আদেশ দেন।
বিচারক এ মামলায় স্থিতাবস্থার মেয়াদ ২৫ দিন বাড়িয়ে উভয় পক্ষ সে সেখানে যেভাবে অবস্থান করছেন সেভাবে থাকার নির্দেশ দিয়ে আগামী ৩ মে ইস্যু গঠনের দিন রাখেন।
এ মামলায় গত ১৬ এপ্রিল আদালত শুনানি শেষে স্থিতাবস্থার আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১১৬ঘ.
bdnews24