২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হচেছ

স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার বলেছেন শিল্প এলাকার জন্য প্রস্তাবিত 'ইন্ডাস্ট্রিয়াল পুলিশ' বাহিনী গঠনের বিষয়টি শুধু সচিব কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয় এটি ইতিমধ্যেই অনুমোদন করেছে বলে তিনি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার বলেছেন শিল্প এলাকার জন্য প্রস্তাবিত 'ইন্ডাস্ট্রিয়াল পুলিশ' বাহিনী গঠনের বিষয়টি শুধু সচিব কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয় এটি ইতিমধ্যেই অনুমোদন করেছে বলে তিনি জানিয়েছেন। রোববার বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় স্বরাষ্ট্র সচিব এ কথা বলেন । অরাজকতা ও বিশৃঙ্খলা রোধে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। সচিব জানান, প্রাথমিকভাবে ১ হাজার ৮শ' ৫০ জন সদস্য নিয়ে এই বাহিনী মাঠে নামবে। শিল্প কারখানাগুলোতে বেআইনি কর্মকাণ্ড বিশেষ করে শ্রমিক অসন্তোষ ও সহিংসতা দমনে এই বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ থাকবে। বিজিএমইএ আয়োজিত এই সভার মূল আলোচ্য ছিল সা