ফরিদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ফরিদপুরে এক টেম্পোচালক খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাতে শহরের চর টেপাখোলা টেম্পো স্ট্যান্ডে লাবলুকে (২৮) সন্ত্রাসীরা আক্রমণ করে বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রিজাউল হক জানান, রাত ৮টার দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন সন্ত্রাসী লাবলুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।
বাবলুর বাড়ি ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা গ্রামে।
নিহতের স্ত্রী সাজেদা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24