সাতক্ষীরা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার সুন্দরবনে শুক্রবার দুপুরে এক মধু আহরণকারীকে বাঘে নিয়ে গেছে।
সুন্দরবনের মামদো নদীর ডিঙ্গিমারী এলাকা থেকে মজিদ সরদারকে (৪৫) বাঘে নিয়ে যায়।
মজিদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুগিগোয়ালিনী গ্রামের মান্দার সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৭/৮ দিন আগে বনের পাশ নিয়ে মজিদ সরদারসহ ১৪/১৫ জনের একটি দল মধু আহরণের জন্য সুন্দরবন যায়। আজ (শুক্রবার) দুপুরে বনের মামদো নদীর ডিঙ্গিমারী এলাকায় মধু আহরণের সময় একটি বাঘ মজিদকে বনের গহীনে নিয়ে যায়। তার সঙ্গীরা লোকালয়ে ফিরে বনবিভাগকে ঘটনাটি জানায়।
মজিদকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.
bdnews24