২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাস তল্লাশি করে হেরোইন উদ্ধার

রাজধানীর কুড়িলে যশোর থেকে আসা একটি বাস তল্লাশি করে পুলিশ ৩শ' গ্রাম হেরোইন উদ্ধার করেছে। উদ্ধার করা হেরোইনের দাম প্রায় ৩০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কুড়িলে যশোর থেকে আসা একটি বাস তল্লাশি করে পুলিশ ৩শ' গ্রাম হেরোইন উদ্ধার করেছে। উদ্ধার করা হেরোইনের দাম প্রায় ৩০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড্ডা থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর পাঁচটার দিকে যশোরের চৌগাছা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি নৈশকোচে তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশ বাস থেকে তিনটি প্যাকেটে থাকা মোট ৩শ' গ্রাম হেরোইন এবং সাত বোতল ফেনসিডিল উদ্ধার করে। এর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আক্কাস আলী, একেএম ফিরোজ ও একরামুল হক মিঠুন নামে তিন বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২০২৮ ঘ.