২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন করলেন ছহুল

নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাচন কমিশনের সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাচন কমিশনের সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন করেছেন। এ উপলক্ষে সদর উপজেলায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, "জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা হালনাগাদ করার জন্যে সার্ভার স্টেশন খুবই গুরুত্বপূর্ণ।" ছহুল হোসাইন বলেন, "সংসদ ও উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।" এর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপার মোখলেছুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর নির্বাচন কমিশনার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সার্ভার স্টেশনের জায়গা দেখতে যান। এছাড়া জেলার আখাউড়া, কসবা, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন করেন ছহুল হোসাইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.