২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ডাকাতের গুলিতে ১ জন নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি গ্রামে বুধবার রাতে ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মালপাড়ার হরেন্দ্র নাথ হালদারের ছেলে রহিত কুমার হালদার (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 07:44 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঝিনাইদহ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি গ্রামে বুধবার রাতে ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মালপাড়ার হরেন্দ্র নাথ হালদারের ছেলে রহিত কুমার হালদার (৪০)। ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গভীর রাতে হরেন্দ্র নাথের পরিবারের সদস্যরা নামযজ্ঞ শুনে বাড়ি ফেরেন। এরপর রাত দেড়টার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাত দল তাদের বাড়িতে হামলা চালায়।" এসপি জাহাঙ্গীর হোসেন জানান, ডাকাতরা বাড়ির সদস্যদের বেঁধে নগদ ৩৪ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে রহিত কুমারকে উঠানে এনে গুলি করে এবং তার স্ত্রী সুস্মিতাকে রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রহিত ঘটনাস্থলে মারা যান। রহিত ডাকাতদের চিনে ফেলেছিল বলে জানান তিনি। এটি ডাকাতির সঙ্গে পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/এইচএ/১৩৩৭ ঘ.