২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পিতা-পুত্র নিহতের ঘটনায় ৫ জন রিমান্ডে

নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে ডাকাতের গুলিতে বাবা-ছেলে খুন ও ডাকাতির ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শিমুলিয়া গ্রামের জাহাঙ্গীর, চেরাগ আলী, আগদিয়া গ্রামের তবিবর মিনা, সোবহান কাজী ও পলইডাঙ্গা গ্রামের সাহেব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দু'দিনের রিমান্ডও মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

নড়াইল, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে ডাকাতের গুলিতে বাবা-ছেলে খুন ও ডাকাতির ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শিমুলিয়া গ্রামের জাহাঙ্গীর, চেরাগ আলী, আগদিয়া গ্রামের তবিবর মিনা, সোবহান কাজী ও পলইডাঙ্গা গ্রামের সাহেব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দু'দিনের রিমান্ডও মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে নিজ নিজ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার গভীর রাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামের ৩টি বাড়িতে ডাকাতি শেষে ডাকাতরা পাশের শিমুলিয়া গ্রামের প্রাইমারি শিক্ষক রথীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িতে ঢোকে। ডাকাতিকালে তারা রথীন্দ্রনাথ ও তার ছেলে অপূর্ব ভট্টাচার্যকে গুলি করে হত্যা করে। পুলিশ কর্মকর্তা বলেন, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.