ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চাকরিচ্যুত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ১৫ সাংবাদিক ও পাঁচ কর্মকর্তা-কর্মচারী সাত বছর পর চাকরি ফিরে পেলেন।
২০০২ সালে চাকরিচ্যুতির পর দীর্ঘ আইনি লড়াইয়ে উচ্চ আদালতের রায় তাদের পক্ষে গেলেও এর বিরুদ্ধে বাসস আপিল করায় এতদিন তারা স্বপদে ফিরতে পারছিলেন না।
সরকারের নির্দেশে বুধবার বাসস এই আপিল প্রত্যাহার করে নেওয়ায় চাকরিতে পুনর্বহাল হতে তাদের সামনে আর কোন বাধা রইল না। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এদিন বাসসের আপিল উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।
বাসসের কৌসুলি অ্যাডভোকেট আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আপিল প্রত্যাহার হওয়ায় বাসসের ওই চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের চাকরি পুনর্বহাল হল।
তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল প্রত্যাহারের জন্য সরকার লিখিত নির্দেশ দিয়েছে। এই নির্দেশের কপি আদালতে দাখিল করলে আপিল বিভাগ আদেশ দেন।
সাংবাদিকের মধ্যে যারা চাকরি ফিরে পেলেন তারা হলেন- অজিত সরকার, হালিম আজাদ, সমীর বড়
bdnews24