২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ক্যাডারের ১১ জন কর্মকর্তা বদলি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে কলেজ ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। বুধবার এসব বদলির আদেশ জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে কলেজ ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। বুধবার এসব বদলির আদেশ জারি করা হয়। এদের মধ্যে সহযোগী অধ্যাপক পদের চারজনকে চারটি কলেজে উপাধ্যক্ষ করা হয়েছে। নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো.নজরুল ইসলামকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন প্রধানকে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে, রাজশাহী বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোস্তাফিজুর রহমানকে ঈশ্বরদী সরকারি কলেজে এবং শরীয়তপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন আহম্মদকে ভোলার জেলার লালমোহন শাহবাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে । বাকিদের মধ্যে দুইজন সহযোগী অধ্যাপক, তিনজন সহকারী অধ্যাপক এবং দুইজন প্রভাষক রয়েছেন। এছাড়া ১৬ এপ্রিল বদলি হওয়া ৩৭ জনের আদেশের সংশোধন ও ২৬ জন কর্মকর্তার বদলির আদেশ বাতিলের জন্য এদিন মন্ত্রণালয় নির্দেশ জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২২৩৬ঘ.