ঢাকা, এপ্রিল,২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাংবাদিক রাশেদ চৌধুরী ও এনামুল হক চৌধুরীকে যথাক্রমে লন্ডন ও দিল্লীর প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার এক তথ্য বিবরণীতে এ নিয়োগের কথা জানানো হয়।
দু'জনকেই সরকার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
ইতিমধ্যে সাংবাদিক আখতার আহমেদ খানকে সরকার ওয়াশিংটনে প্রেস মিনিস্টার নিয়োগ করে।
রাশেদ চৌধুরী বর্তমানে টিভি চ্যানেল ইটিভির 'হেড অব নিউজ' হিসেবে কাজ করছেন। এনামুল হক চৌধুরী সরকারি সংবাদ সংস্থা বাসস ও অবজারভারসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুস সবুর চৌধুরীকে বদলী করে প্রেষণে বেপজা'র বোর্ড অব গভর্নরস-এর নির্বাহী সেলের পরিচালক নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমকে/এসকে/২০১৬ঘ.
bdnews24