ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজাসহ অধিকৃত এলাকায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন মন্ত্রী শফিক আহমেদ।
বুধবার ইরানের রাজধানী তেহরানে গাজা ও অধিকৃত অঞ্চলে গণহত্যা ও যুদ্ধাপরাধ বিষয়ে কার্যকর বিচারিক ও আইনি কৌশল সংক্রান্ত মুসলিম বিশ্বের প্রসিকিউটর ও আইন বিশেষজ্ঞদের এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, " ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচারে কার্যকর আইনি ও বিচারিক কর্মকৌশল নির্ধারণে মুসলিম বিশ্বকেই তৎপর হতে হবে। ইসরায়েল ফিলিস্তিনে নিরপরাধ বেসামরিক জনগণ ও স্থাপনার উপর হামলা চালাচ্ছে। যা বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি ও মানবাধিকার আইনের পরিপন্থী।"
তিনি আরও বলেন, "ইসরায়েলের এ ধরনের হামলা বাংলাদেশ কখনই সমর্থন করে না। মানবতা বিরোধী কর্মকাণ্ড থেকে ইসরায়েলকে নিবৃত করতে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক স
bdnews24