বরিশাল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর দুটি বাড়িতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে জঙ্গি সন্দেহে ২১ মহিলাসহ ২২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন-র্যাব।
জিজ্ঞাসাবাদের পর তাদের বরিশাল কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়। এদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এরা হলেন- আব্দুল জলিল হাওলাদার, সুলতানা রাজিয়া, সালমা আক্তার, তানিয়া আক্তার, হোসনেয়ারা, রহিমা, মর্জিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, খাদিজা আক্তার, মনিরা আক্তার, আমেনা বেগম, ইরিনা জাহান তানজিলা, সাহিদা খানম, আনোয়ারা, আলেয়া খাতুন, মর্জিনা বেগম, সাহেদা খাতুন, নূরবানু, মোহসিনা, রহিমা খাতুন, রাবেয়া সুলতানা মিনু ও আয়শা খাতুন।
র্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার এ কে এম মামুনুর রশিদের নেত্বত্বে র্যাবের একটি দল নগরীর নিউ সার্কুলার রোডের একটি বাড়ি এবং র্যাব কার্যালয় সংলগ্ন অপর একটি বাড়ি থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮০-৯০টি ধর্মীয় বই উদ্ধার করা হয়। বইগুলো জঙ্গি সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখছে র্যাব।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার কোন তথ্য পাওয়া যায়নি।
বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে হাজির পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24