২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রমে অস্ট্রেলিয়া ১৬ লাখ ডলার দেবে

বাংলাদেশে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়া মোকাবেলায় বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রমে সহায়তার জন্য অস্ট্রেলিয়া ১৬ লাখ অস্ট্রেলীয় ডলার দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়া মোকাবেলায় বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রমে সহায়তার জন্য অস্ট্রেলিয়া ১৬ লাখ অস্ট্রেলীয় ডলার দেবে। অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাস্টিন লি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলেন, খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় বাংলাদেশে অতিরিক্ত ৭০ লাখ লোক দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। বাংলাদেশে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ লোককে সহায়তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গত বছরের নভেম্বরে জরুরি কার্যক্রম শুরু করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্যক্রমের আওতায় ডব্লিউএফপি আড়াই লাখ অন্তঃসত্ত্বা মহিলা, স্তন্যদানকারী মা ও ছয় থেকে ২৪ মাস বয়সী শিশুদের পুষ্টি পরিপূরক সরবরাহ করা হয়েছে। শিশুদের স্কুল থেকে ঝরে পড়া ঠেকাতে এবং স্কুলে তাদের উপস্থিতি বজায় রাখার জন্য ৬ লাখ শিক্ষার্থীকে উচ্চ প্রাণশক্তি দানকারী বিস্কুটও দেওয়া হচ্ছে বলে এতে বলা হয়। এই জরুরি কার্যক্রমের পাশাপাশি ৫ লাখ ভূমিহীন ও প্রান্তিক লোকজনকে সহায়তা দেওয়া হয়েছে। হাইকমিশনার বলেন, ডব্লিউএফপির জরুরি এই কার্যক্রম খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া কাটিয়ে উঠতে গরীব লোকজনকে সহায়তা করবে। ডব্লিউএফপি বলছে, ডব্লিউএফপি, ইউনিসেফ ও ইন্সটিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন (আইপিএইচএন)-এর সা