ভোলা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-চরফ্যাশন-আইচা আঞ্চলিক মহাসড়কের জরুরি মেরামতের দাবিতে আন্দোলনরত বাস শ্রমিকদের বুধবার লাঠিপেটা করেছে পুলিশ। এতে তিনজন আহত হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টার দিকে বাস শ্রমিকরা ভোলা সড়ক ভবন অবরোধ করে। এ সময় শ্রমিকরা মিছিল বের করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এতে তিন বাস শ্রমিক আহত হয়।
তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোলা-চরফ্যাশন-আইচা আঞ্চলিক মহাসড়কের জরুরি মেরামতের দাবিতে গত সোমবার ভোলা বাস মালিক সমিতি বুধবার থেকে ভোলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের ঘোষণা দেয়।
বুধবার ভোর পাঁচটা থেকে ভোলার সঙ্গে পার্শ্ববর্তী সব জেলার যান চলাচল বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১৪০৯ ঘ.
bdnews24