২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সীমান্তে নাসাকার বাঁধ নির্মাণ শুরু

বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর আপত্তি উপেক্ষা করে কক্সবাজার সীমান্তের জিরো পয়েন্টের ৮০ গজের মধ্যে সোমবার বাঁধ নির্মাণ শুরু করেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী (নাসাকা)। উখিয়া উপজেলার পালংখালী রহমতের বিল এলাকার ২০ নম্বর সীমান্ত পিলার বরাবর সকাল ১০টায় বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। মিয়ানমার সেনা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাখাইন যুবকরা এ কাজে সহায়তা করছে বলে এলাকাবাসী জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 07:52 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

কক্সবাজার, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর আপত্তি উপেক্ষা করে কক্সবাজার সীমান্তের জিরো পয়েন্টের ৮০ গজের মধ্যে সোমবার বাঁধ নির্মাণ শুরু করেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী (নাসাকা)। উখিয়া উপজেলার পালংখালী রহমতের বিল এলাকার ২০ নম্বর সীমান্ত পিলার বরাবর সকাল ১০টায় বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। মিয়ানমার সেনা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাখাইন যুবকরা এ কাজে সহায়তা করছে বলে এলাকাবাসী জানিয়েছে। কক্সবাজার ১৭, রাইফেলস ব্যাটালিয়ানের মেজর তানিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তের জিরো পয়েন্টের ৭০-৮০ গজ দূরে মিয়ানমারের সেনা ও নাসাকা সদস্যরা বাঁধ নির্মাণ শুরু করেছে। এর আগে বিডিআর মৌখিকভাবে কয়েকবার বাঁধ নির্মাণ কাজ শুরু করতে নিষেধ করে উল্লেখ করে তিনি বলেন, পরে লিখিতভাবেও আপত্তি জানানো হয়। তারপরও তারা বাঁধ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। কাঁটা তারের বেড়া নির্মাণ করার জন্যই এটা করা হচ্ছে বলে তিনি জানান। মেজর তানিম বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে আলোচনা হবে। এর বাইরে এই মুহুর্তে বিডিআরের কিছুই করার নেই। পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল আনোয়ার চৌধুরী সিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রহমতের বিল এলাকায় প্রায় ১২ শ' মানুষের বসবাস। সীমান্তে বাঁধ নির্মাণ নিয়ে সৃষ্ট জটিলতায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০১৫৫ঘ.