২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলা মামলায় আরো তিনজনের সাক্ষ্য গ্রহণ

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্র পক্ষের আরো তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে । এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মাসদার হোসেন সোমবার সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ নির্ধারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্র পক্ষের আরো তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে । এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মাসদার হোসেন সোমবার সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ নির্ধারণ করেন। মামলায় কারারুদ্ধ সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে রাষ্ট্রপক্ষের ৪০৮ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষীরা হচ্ছেন পুলিশ কনস্টেবল আজিজুর রহমান, গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান ও আব্দুল গাফফার। আজিজুর তার সাক্ষ্যে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগের সমাবেশে তিনি সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। হামলায় তিনি কানে আঘাত পান। এতে তার সহকর্মী হাবিলদার আবু বকরও আহত হন বলে জানান আজিজুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/২৩৩১ঘ.