২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদ কাউন্সিলের চেয়ারম্যানসহ তিন জেলায় সাতজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

একাত্তরে খুন, অগ্নিসংযোগ, লুটপাট ও ধর্ষণের অভিযোগে সোমবার ফরিদপুরে বাংলাদেশ মসজিদ কাউন্সিলের চেয়ারম্যান মওলানা আবুল কালাম আজাদসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া যশোর ও জামালপুরে আরও পাঁচজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে খুন, অগ্নিসংযোগ, লুটপাট ও ধর্ষণের অভিযোগে সোমবার ফরিদপুরে বাংলাদেশ মসজিদ কাউন্সিলের চেয়ারম্যান মওলানা আবুল কালাম আজাদসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া যশোর ও জামালপুরে আরও পাঁচজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে। এর মধ্যে যশোরের মনিরামপুরে মুক্তিযুদ্ধের সময় আব্দুল মালেক মোল্যা হত্যার ঘটনায় তিন 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় হত্যা ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে দুই 'আল-বদরের' বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: মওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাবা ও এক আত্মীয়কে হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ, লুট ও ধর্ষণের অভিযোগে বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেছেন জেলার সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের ভক্তরঞ্জন বিশ্বাস। মামলায় মওলানা কালামের শ্যালক মোহাম্মদ কাজীকেও আসামি করা হয়েছে। এদের বাড়ি সালথার খরদিয়া গ্রামে। মওলানা কালাম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলাম বিষয়ক একটি অনুষ্ঠান করেন। হাকিম মোতাহারাত আক্তার ভূঁইয়া মামলাটি আমলে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন। আবু সাঈদ খানের লেখা 'মুক্তিযুদ্ধে ফরিদপুর' গ্রন্থে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ২৩ মার্চ বোয়ালমারী থানায় মওলানা আবুল কালাম আজাদও তার শ্যালক মোহাম্মদ কাজীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। ভক্তরঞ্জন বিশ্বাস অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় ১ জ্যৈষ্ঠ দুপুর ১টার সময় পাকিস্তানী বাহিনীর দোসর আল-বদর বাহিনীর কমান্ডার মওলানা আবুল কালাম আজাদ (৬৫) ও তার শ্যালক মোহাম্মদ কাজী (৬০) আরও ১০/১২ জনসহ রাইফেল ও অন্যান্য অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হানা দেয়। তার বাবা মাধবচন্দ্র বিশ্বাস ও তাদের আত্মীয় জ্ঞানেন্দ্র বিশ্বাসকে বাচ্চু (মওলানা কালাম) কমান্ডার নিজে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেন। এ সময় তারা গান পাউডার দিয়ে ঘর-বাড়িও জ্বালিয়ে দেয়। 'বাচ্চু কমান্ডারের' নেতৃত্বে আলবদর বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধের সময় উপজেলার কুমড়াকান্দা গ্রামের ওহাব সর্দার, টুকু মোল্লা, কাঞ্চু ফকির, আদম মোল্লা এবং আলমপুর গ্রামের হাছেন মিয়া, বড়